ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

আবারও বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock মঙ্গলবার বিকেল ০৫:২৫, ২৯ জুন, ২০২১

করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) শিক্ষামন্ত্রীর দফতরের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সারাদেশে কোভিড পরিস্থিতির আরও অবনতি হওয়ায় এবং কঠোর লকডাউন কার্যকর থাকায়; শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তা বিবেচনায় কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শক্রমে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও কওমি মাদ্রাসাসমূহের চলমান ছুটি আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে গতবছর ১৭ মার্চ থেকে সব দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। তারপর থেকে দফায় দফায় তা বাড়িয়ে সর্বশেষ ৬ জুলাই পর্যন্ত করা হয়েছিল। এবার তা আবারও বাড়িয়ে আগামী ৩১ জুলাই পর্যন্ত করা হলো।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT