ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

অভিমান করে কলেজ ছাত্রীর আত্মহত্যা

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock বৃহস্পতিবার রাত ১০:০৬, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

উলিপুরে পরিবারের সাথে অভিমান করে মনিষা আক্তার মনি(১৭) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ কাজল ডাঙ্গা গ্রামে।নিহত ছাত্রী ওই এলাকার মোখলেছুর রহমানের মেয়ে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বাড়ীতে কেউ না থাকায় নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সে।পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

 




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT