ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

নির্বাচন প্রত্যাখ্যান করে আগামীকাল ঢাকায় সকাল সন্ধ্যা হরতাল ডাকল বিএনপি

রাজনীতি ২৬৬২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার রাত ১০:১৯, ১ ফেব্রুয়ারী, ২০২০

কাল রোববার ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে বিএনপি।

এর প্রতিবাদে হরতাল দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএনপি।

হরতাল আহ্বান করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘আমরা আশা করব, ঢাকাবাসী তাদের অধিকার রক্ষার জন্য এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য সহযোগিতা করবে। আমরা এই নির্বাচন সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।’

মির্জা ফখরুল বলেন, ‘উত্তর ও দক্ষিণের ফলাফলে সরকারি মদদ স্পষ্ট। আমাদের আশঙ্কা সত্য প্রমাণিত হয়েছে। এই নির্বাচনেও সরকার আগের নির্বাচনের মতোই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে। নির্বাচন কমিশনকে ব্যবহার করে তাদের মতো করে দখল করেছে। এই সরকার সচেতনভাবে গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করেছে। তারা একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চায়।’

বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন কখনো সুষ্ঠু হতে পারে না। নির্বাচন কমিশন অযোগ্য একটি প্রতিষ্ঠান। জবরদস্তি করে নির্বাচন করে এবং জনগণের রায়কে পদদলিত করে, দলীয়করণ করে, নির্বাচনকে প্রভাবিত করে ভোট লুট করা হয়েছে। আমরা এর প্রতিবাদ করছি।’




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT