ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ফুলবাড়ীতে ফ্রেন্ডস ইউনিট এ্যাসেসিয়েশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার রাত ০৯:২৫, ২৫ জানুয়ারী, ২০২০

এহসান প্লুটো,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:  দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল শনিবার দুপুর ১২টায় ফ্রেন্ডস ইউনিট এ্যাসেসিয়েশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধণা ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার এলুয়ারী ইউনিয়নের জলপাইতলী বাজারে আয়োজিত ‘সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়’
শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন এলুয়ারী ইউপি চেয়ারম্যান মওলানা মো. নবিউল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, বিশেষ অতিথি
হিসেবে বক্তব্য রাখেন, ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রামাণিক, উত্তর শিবপুর উচ্চ বিদ্যালয়ের
সিনিয়র সহকারী শিক্ষক ভোলানাথ রায়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লেকচারার মো. শেখ
শহীদ। এছাড়াও বক্তব্য রাখেন ফ্রেন্ডস ইউনিট এ্যাসেসিয়েশনের সভাপতি মিলন সরকার, সাধারণ সম্পাদক রাকিবুল
ইসলাম, সদস্য তরিকুল ইসলাম, আব্দুল রাজ্জাক, আনিসুর রহমান, মোস্তাফিজার রহমান, সাদেকুল ইসলাম, ফারুক জামান,
বিদ্যুৎ সরকার প্রমুখ। শেষে কৃতি ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বই প্রদান করেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT