ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে হাইকোর্টের আদেশ অমান্য করে মাদ্রাসা অধ্যক্ষকে প্রবেশে বাধা, লাঞ্ছিত করার অভিযোগ

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock সোমবার রাত ১০:২১, ১৬ নভেম্বর, ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে হাইকোর্টের আদেশের পরও মদিনাতুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার(ঈদগাহ) অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলামকে প্রতিষ্ঠানে প্রবেশ করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে মাদ্রাসায় প্রবেশ করতে গেলে একদল শিক্ষক-শিক্ষার্থী তাকে বাধা দেন। এ সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

জানা গেছে, ৫ আগস্ট-পরবর্তী সময়ে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে মাওলানা নজরুল ইসলামকে মাদ্রাসা থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর থেকে প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে আসছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন। অভিযোগ রয়েছে, এ সময় মাওলানা রুহুল আমিনের নেতৃত্বে একটি পক্ষ শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে নানা কর্মসূচি ও আন্দোলনের মাধ্যমে নজরুল ইসলামকে দায়িত্বে ফিরতে বাধা দিয়ে আসছিল।

এ পরিস্থিতির সমাধানে বিভিন্ন মহলে যোগাযোগ করেও দায়িত্ব ফিরে না পেয়ে শেষ পর্যন্ত উচ্চ আদালতের দ্বারস্থ হন মাওলানা নজরুল ইসলাম। তার দায়ের করা রিট পিটিশনের শুনানি শেষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত যৌথ বেঞ্চ তাকে মাদ্রাসার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আদেশ দেন বলে জানা গেছে।

আদালতের ওই আদেশের পরিপ্রেক্ষিতে সোমবার সকালে মাদ্রাসায় যোগ দিতে গেলে শিক্ষক-শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন অধ্যক্ষ নজরুল ইসলাম। এ সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলেও অভিযোগ উঠেছে।

এ বিষয়ে মাওলানা নজরুল ইসলাম বলেন, “আমি এখনো মাদ্রাসার অধ্যক্ষ পদে বহাল আছি। কিন্তু একটি কুচক্রী মহল আমাকে প্রতিষ্ঠানে যেতে দিচ্ছে না। মহামান্য হাইকোর্টের আদেশের ভিত্তিতে আজ সোমবার সকালে মাদ্রাসায় গেলে আমাকে বাধা দেওয়া হয়। এমনকি শারীরিকভাবেও লাঞ্ছিত করা হয়েছে। আমাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “আমার চাকরি এখনো বহাল রয়েছে। আদালতের আদেশ অনুযায়ী দায়িত্ব বুঝে নিয়ে স্বাভাবিকভাবে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করতে চাই।”

 

এবিষয়ে মাদ্রাস শিক্ষার্থী ফয়সাল শিকদার জানান, মাওলানা নজরুল ইসলাম একজন ফ্যাসিস্টের দোসর। সে এই মাদ্রাসায় নানান অনিয়ম ও স্বজনপ্রীতি করেছে তাই আমরা তাকে এই মাদ্রাসায় দেখতে চাই না।

 

এ বিষয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, “বিষয়টি আমি শুনেছি। মাওলানা নজরুল ইসলাম আমার কাছে এসেছিলেন। আমি খোঁজখবর নিয়ে দেখব। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT