দাউদকান্দিতে স্কুল শিক্ষার্থীদের দেশপ্রেমের শপথ
হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা)
বৃহস্পতিবার দুপুর ০১:৫১, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কুমিল্লার দাউদকান্দি উপজেলার জামালকান্দি ওসমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে সচেতনতামূলক আলোচনা সভা ও চরিত্র গঠনের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মু. আহসান হাবিবের সভাপতিত্বে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সাধারণ সম্পাদক ডা. আশরাফ উদ্দিন নিলয়, সাংগঠনিক সম্পাদক এমএসআই ফরিদ ভূঁইয়া, সংগঠনের সদস্য রেদোয়ান আহমেদ, আব্দুল আহাদ প্রমুখ।
পরে প্রধান অতিথি মোহাম্মদ সাজেদুল ইসলাম শিক্ষার্থীদের চরিত্র গঠন, মাদক ও কিশোর অপরাধ থেকে দূরে থাকা, স্মার্টফোনের সঠিক ব্যবহার এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার শপথবাক্য পাঠ করান।



