ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে রাত ৮টার পর দোকান খোলা রাখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock মঙ্গলবার ১২:৫৫, ১৮ আগস্ট, ২০২৬

সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখায় কুমিল্লার দাউদকান্দি পৌরসভায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্ব )

নাদিম আহমেদ দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে উপজেলা প্রশাসনের অভিযানে বাজার এলাকার বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সতর্ক করা হয়।

নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় মা টেলিকমকে ২ হাজার টাকা এবং এপেক্স শোরুমকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব), সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাহিদ আহমেদ জানান, জাতীয় বিদ্যুৎ সাশ্রয় নীতি বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ব্যবসায়ীদের রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জনস্বার্থে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT