ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

এসএসসিতে ৯৩.৯৩% পাস, উপজেলায় সেরা: দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আনন্দ-উচ্ছ্বাস

এসএসসিতে ৯৩.৯৩% পাস, উপজেলায় সেরা: দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আনন্দ-উচ্ছ্বাস

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock মঙ্গলবার দুপুর ০২:০৪, ১১ আগস্ট, ২০২৬

এসএসসি পরীক্ষায় ৯৩.৯৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে দাউদকান্দি উপজেলায় সেরা ফলাফল অর্জনের গৌরব অর্জন করেছে দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়। কাঙ্ক্ষিত এ সাফল্যে বিদ্যালয়জুড়ে বইছে আনন্দের জোয়ার। শিক্ষার্থী, শিক্ষক, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও এডহক কমিটির সভাপতি-সদস্যরা মেতে উঠেছেন আনন্দ-উৎসবে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষায় এমন চমৎকার ফলাফল অর্জনের সাফল্য উদ্‌যাপন করা হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর শিক্ষকদের আনন্দে মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।

আনন্দ উদ্‌যাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির চেয়ারম্যান আব্দুস সাত্তার, প্রধান শিক্ষক আলহাজ জসীমউদ্দিন আহম্মেদ, সহকারী প্রধান শিক্ষক মিহিনউল্লাহ, সহকারী প্রধান শিক্ষক কবির হোসেন, সিনিয়র শিক্ষক সোফিয়া আক্তার, সিনিয়র শিক্ষক শাহাদৎ হোসেন, সিনিয়র শিক্ষক মৃণাল কান্তি,এডহক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবু সাইদ জান, এডহক কমিটির সদস্য বিল্লাল মিয়াজিসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

বিদ্যালয়ের এমন সাফল্যে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। শিক্ষকরা এ ফলাফলকে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা এবং বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার সম্মিলিত ফসল হিসেবে উল্লেখ করেন।

এডহক কমিটির চেয়ারম্যান আব্দুস সাত্তার বলেন,” ৯৩.৯৩ শতাংশ পাসের এ সাফল্য শুধু একটি ফলাফল নয়, বরং দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও ধারাবাহিক সাফল্যের প্রতিফলন। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে বিদ্যালয়টি জেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

এদিকে উপজেলায় সেরা ফলাফল অর্জন করায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যেও আনন্দ ও সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT