নিখোঁজ শিবির নেতার সন্ধানের দাবিতে বিক্ষোভ মিছিল
হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা)
শুক্রবার রাত ০৯:২৩, ১২ জুন, ২০২৬
২০ ঘন্টা অতিক্রম হওয়ার পরেও কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ হওয়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান প্রধানের কোন হদিস না মিলায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা শিবির নেতা-কর্মীরা।
আজ শুক্রবার (১২ জুন ২০২৬) বিকাল ৫টায় দাউদকান্দি মডেল মসজিদ হতে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি পৌর বাজার বড় মসজিদের সামনে এসে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সেক্রেটারি সাইফুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা শিবিরের সভাপতি শাকিল আদনান।
এসময় শিবিরকর্মীরা জিসান প্রধান নিখোঁজ কেন প্রশাসন জবাব চাই, আমার ভাই গুম কেন প্রশাসন জবাব চাই স্লোগান দিতে দেখা যায়।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (১১ জুন) দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায় করার পর থেকে নিখোঁজ রয়েছে সে। তার হোয়াটসঅ্যাপে সর্বশেষ কার্যক্রম রাত ৮:২৯ মিনিটে দেখা গেছে। এরপর থেকে মোবাইল ফোন বন্ধ এবং তার সঙ্গে দলীয় কর্মীসহ পরিবারের সদস্যরা যোগাযোগ করতে পারছেনা।
আত্মীয়-স্বজন ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ করেও এখন পর্যন্ত কোনো সন্ধান পায়না যায়নি জিসানের। এই ঘটনায় তার বড় ভাই অ্যাড. রাসেল রাফি দাউদকান্দি মডেল থানায় একটি অভিযোগ দায়েন করেন।
দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামছুল আলম প্রধান বলেন, আমরা এখনও কোন ক্লু পাইনি তবে চেষ্টা অব্যাহত রয়েছে।


