ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

যুদ্ধবিরতির মাঝেই আগুন: ইরানে ফের হামলা চালাল ইসরাইল

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock বুধবার দুপুর ০২:৩৯, ৮ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও থামেনি উত্তেজনা। ইরান যুদ্ধবিরতি মেনে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেশটিতে নতুন করে হামলা চালিয়েছে ইসরাইল।

 

ইসরাইলি টেলিভিশন চ্যানেল ১২ বুধবার ভোরে এই তথ্য জানায়। তাদের প্রতিবেদনে বলা হয়, ইসরাইল আবারও ইরানে হামলা চালিয়েছে, যা যুদ্ধবিরতির পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে।

 

তবে এই হামলার পেছনে ইসরাইলের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে, যুদ্ধবিরতির পরও ইরান নাকি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে। সেই প্রেক্ষিতে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের স্থাপনাগুলোকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়।

 

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে, ওয়াশিংটন দুই সপ্তাহের জন্য ইরানে হামলা স্থগিত রাখবে। পাশাপাশি ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবকে তিনি আলোচনার জন্য ‘কাজ চলার মতো ভিত্তি’ হিসেবে উল্লেখ করেন।

 

এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে শুক্রবার থেকে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে, যা চলবে দুই সপ্তাহব্যাপী। তবে আলোচনার আগেই ইসরাইলের এই নতুন হামলা পরিস্থিতিকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে এবং নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT