ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে যুবলীগ নেতা দিলবার চৌধুরী গ্রেফতার

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock মঙ্গলবার দুপুর ০৩:২৯, ২৮ জানুয়ারী, ২০২৫

দাউদকান্দিতে দিলবার চৌধুরী নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

 

গতকাল সোমবার(২৭ জানুয়ারি) দিবাগত রাত ২টায় গৌরীপুর বাসস্ট্যান্ডের মোড় থেকে মডেল থানা পুলিশের বিশেষ একটি টিম এবং গৌরীপুর ফাঁড়ির তদন্ত কেন্দ্রের পুলিশের একটি টিম দিলবার চৌধুরীকে গ্রেফতার করেছে।

 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) জুনায়েত চৌধুরী জানান,” ধৃত আসামি দিলবার চৌধুরী দাউদকান্দিতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত দুটি হত্যা মামলার এজহারনামীয় আসামি।

 

তিনি আরও বলেন, আজ মঙ্গলবার দুপুর ১২টায় ধৃত আসামিকে কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। “




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT