ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের

আসাদ খন্দকার আসাদ খন্দকার Clock বুধবার রাত ০৯:৪৮, ১৫ মে, ২০২৪

গাইবান্ধার সাঘাটা উপজেলায় কৃষকের মাঠে ধান কাটতে গিয়ে শিপন মিয়া (১৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

বুধবার (১৫ মে) দুপুরের দিকে উপজেলার মুক্তিনগর ইউনিয়নের বেলতৈল গ্রামে এ ঘটনা ঘটে।

 

মৃত্যু শিপন মিয়া বেলতৈল গ্রামের মোখলেছ মিয়ার ছেলে।

 

স্থানীয়রা জানান, ওই সময় হালিম মেম্বারের জ মিতে শ্রমিক হিসেবে ধান কাটছিলেন শিপন মিয়া। এরই মধ্যে মেঘাচ্ছন্ন আকাশে হঠাৎ বজ্রপাত ঘটে। এতে শিপন মিয়া গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথে শিপন মিয়া মারা যায়।

 

এ বিষয়ে মুক্তিনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান শেফালী বেগম বলেন, বেলতৈল এলাকায় বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যুর ঘটনাটি লোকমুখে শুনেছি।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT