ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ফুলছড়িতে বন্দুক-গুলিসহ ৬ ডাকাত গ্রেফতার

গ্রেফতার

আসাদুজ্জামান আসাদুজ্জামান Clock সোমবার সকাল ১০:২৫, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় একটি দেশীয় বন্দুক, ৫ রাউন্ড তাজা গুলি ও একটি ড্যাগার জব্দ করেছে ডিবি পুলিশ। এসময় ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার হয়। রোববার (১৭ আগস্ট) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিয়িংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. কামাল হোসেন।

গ্রেফতারকৃতরা হলেন- গাইবান্ধা জেলার আলমগীর শেখা ৩০), মাসুম শেখ (৩৬), হাসান আলী শেখ (৩৮), তারা মিয়া (৩৮), আব্দুল মালেক (৩৫) ও রহমত আলী (৫৫)। পুলিশ সুপার মো. কামাল হোসেন বলেন, শনিবার (১৬ সেপ্টেম্বর) গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় ফুলছড়ির খোলাবাড়ী এলাকার বাংলা বাজারে ধৃতরা ডাকাতি প্রস্তুতিকালে ওইসব অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়েছে। এতে আরো কয়েকজন পালিয়ে গেছে। নৌযানে ডাকাতির জন্য ওইস্থানে অবস্থান করে পরামর্শ করছিলো তারা। তাদের দেয়া তথ্য মতে ঘটনার সাথে জড়িত পলাতকদের গ্রেফতারের নিমিত্তে ফুলছড়ি ও সাঘাটা থানা এলাকায় অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফুলছড়ি থানায় অস্ত্র ও ডাকাতি প্রস্তুতির পৃথক দুইটি মামলা দায়ের করা হয়। আসামিদের বিরুদ্ধে ডাকাতি, চুরি, মারামারিসহ বিভিন্ন আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, আবদুল্লাহ আল মামুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান সরকার, পুলিশ পরিদর্শক বদরুজ্জামান প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT