ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাস খালে পড়ে আহত ৪০

ভোলা জেলা ২৩৯৫ বার পঠিত

কামরুজ্জামান শাহীন, ভোলা কামরুজ্জামান শাহীন, ভোলা Clock বুধবার সকাল ১১:০৪, ২৫ জানুয়ারী, ২০২৩

ভোলার বাংলাবাজারে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে অন্তত ৪০ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৭ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারী) দুপুরের দিকে ভোলার উপ-শহর বাংলাবাজারের দক্ষিণ পাশে জয়নগর টেকনিক্যাল কলেজের কাছে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনা কবলিত বাস যাত্রীদের উদ্ধার করেছেন। তবে এ ঘটনায় কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা ও বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানাযায়, ভোলা থেকে জমাদার পরিবহন যার নং (ভোলা-ব-০৫-০০১৮) একটি যাত্রীবাহী বাস চরফ্যাশনের দিকে আসছিল। এ সময় ভোলা- চরফ্যাশন সড়কের বাংলাবাজারের দক্ষিণ পাশে জয়নগর টেকনিক্যাল কলেজের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যাত্রীদের উদ্ধার করেন।

বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক মো. ফরিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

তবে এ ঘটনায় এখনো কেউ নিহত হওয়ার কোন খবর পাওয়া যায়নি বলে এই কর্মকর্তা জানান।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT