ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

মেঘনা নদী থেকে ১৫ মাঝি অপহরণ, মুক্তিপণ দাবী জলদস্যূদের

ভোলা জেলা ২৪৬৪ বার পঠিত

কামরুজ্জামান শাহীন, ভোলা কামরুজ্জামান শাহীন, ভোলা Clock শুক্রবার রাত ১০:১৩, ২ ডিসেম্বর, ২০২২

ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে জেলে ট্রলারে হামলা চালিয়ে মুক্তিপণের দাবীতে ১৫ মাঝি ও মালিককে অপহরণ করে নিয়ে গেছে জলদস্যূরা। শুক্রবার (২ ডিসেম্বর) ভোর রাতে ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীর চর মোজাম্মেল সীমানায় এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ৯ অপহৃত জেলের নাম জানা গেছে। তারা হলেন, আলাউদ্দিন মাঝি (৪২), সালাউদ্দিন (৩৭), ইউসুফ (৩২), হাসান (৩২), খোকন (২৭), আকবর (২৫), মিরাজ (২৮) ও হান্নান (২৪)। এরা উপজেলার স্নুইজ ঘাট ও চৌমুহনী ঘাটের মহিউদ্দিন পেদ্দার, আমিন হাওলাদার ও বাবু মীরের আড়তের জেলে বলে জানা গেছে।

স্থানীয় জেলে ও আড়ৎদাররা সত্রে জানাযায়, তজুমদ্দিন উপজেলার স্নুইজ ঘাট ও চৌমুহনি ঘাট থেকে ১৫টি ট্রলার নিয়ে মাছ শিকারে যায় জেলেরা। এ সময় একদল জলদস্যূ জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৫ ট্রলারের ১৫ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায়।

তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মতিউর রহমান বলেন, জেলেদের অপহরণের বিষয়টি আমরা শুনেছি। তবে কেউ এখনও অভিযোগ দেয়নি। আমরা খোঁজ-খবর নিচ্ছি।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান বলেন, সুনির্দিষ্ট কোন অভিযোগ পাইনি, তবে আমরা জলদস্যুদের খূঁজে বের করার চেষ্টা করছি।

এদিকে অপহরণের ঘটনায় ভুক্তভোগী পরিবারসহ জেলে পরিবারগুলোগুলো রয়েছে আতস্ক ও উৎকণ্ঠা মধ্যে।
ইলিশ মৌসুমকে কেন্দ্র করে হঠাৎ করেই জলদস্যুদের উপদ্রব বেড়ে যায়।
আতঙ্কিত জেলেরা রাতের টহল জোরদারের দাবি তুলেছেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT