ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার,দাউদকান্দি,কুমিল্লা হোসাইন মোহাম্মদ দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock বৃহস্পতিবার রাত ০১:৪৫, ১৮ আগস্ট, ২০২২

কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪); নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে।

বুধবার সকালে উপজেলার চান্দেরচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শান্তা বেগম উপজেলার গৌরীপুর ইউনিয়নের রামনগর গ্রামের তাহেরুল ইসলামের মেয়ে এবং জিংলাতুলি ইউনিয়নের চান্দেরচর গ্রামের আব্দুল কাদির মিয়ার ছেলে হোসেন মিয়ার স্ত্রী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৭ বছর আগে তাদের বিয়ে হয়। সাফা নামে তাদের পাঁচ বছরের একটি মেয়ে রয়েছে।

শান্তা বেগমের চাচা দ্বিন ইসলাম ও আব্দুল কুদ্দুস জানান, এক মাস আগে আমার ভাতিজি জামাই মালয়েশিয়া থেকে দেশে আসে। হঠাৎ করে আজ (বুধবার) দুপুরে অপরিচিত একটি নাম্বার থেকে ফোন করে বলে; আপনার ভাতিজি অসুস্থ, তাকে কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে গেছে।

আমি দ্রুত কুমিল্লা গিয়ে দেখি এ্যাম্বুলেন্সে ভাতিজির লাশ। কি হয়েছে জানতে চাইলে; ভাতিজির শ্বশুর বাড়ীর লোকজন বলে বাড়ীতে গিয়ে বলবে। পরে কুমিল্লা থেকে বাড়ী আসার পথে রায়পুর বাসস্ট্যান্ডে এ্যাম্বুলেন্স থামিয়ে; জামাইসহ শ্বশুর বাড়ীর লোকজন পালিয়ে যায়।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ  রাকিবুল ইসলাম জানান, নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT