ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

মো: শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল মো: শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল Clock শনিবার ১২:২৫, ১৮ জুন, ২০২২

টাঙ্গাইলের নাগরপুরে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মিলাদ মাহফিল ও দোয়া কামনা করেছে উপজেলা বিএনপি ও ছাত্রদল।

উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ ছালামের সার্বিক দিক নির্দেশনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সদস্য মো. মো. শরিফ উদ্দিন আরজু, সিনিয়র যুগ্ম আহবায়ক আহমেদ আলী (রানা), যুগ্ম আহবায়ক মো. রফিজ উদ্দিন, যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম দিপন মোল্লা, ছাত্রদলের আহবায়ক মীর মাহবুব রাসেল, সদস্য সচিব মো. মনির সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এ সময় দেশমাতা বেগম জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশ প্রেরণের আবেদন জানায় উপস্থিত বক্তারা।

মহান আল্লাহ কাছে চেয়ারপারসনের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করেন সকলে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT