ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাঘাটায় ইউএনওর বিদায় সংবর্ধনা ও এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock মঙ্গলবার সন্ধ্যা ০৬:৩৯, ৩১ মে, ২০২২

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া বালিকা বিদ্যালয় এ্যান্ড কলেজের আয়োজনে মঙ্গলবার, উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের বিদায় সংবর্ধনা ও ২০২২ ব্যাচের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ম্যানেজিং কমিটির সভাপতি ও বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজার রহমান, অধ্যক্ষ হুমায়ন কবির তুহিন, বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ রাকিব হাসান প্রমুখ।

বিদায়ী ইউএনও সরদার মোস্তফা শাহিনকে উক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT