ঢাকা (বিকাল ৩:৪৩) সোমবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

ডিআইজি হলেন পুলিশের ৩২ জন কর্মকর্তা

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ০২:১৫, ১২ মে, ২০২২

পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) পদমর্যাদার ৩২ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে উপমহাপরিদর্শক (ডিআইজি) করা হয়েছে।

গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে তাদের পদোন্নতির কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- র‌্যাব-৪–এর পরিচালক মোজাম্মেল হক, র‍্যাবের পরিচালক মাহফুজুর রহমান, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি রেজাউল হক, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মনির হোসেন, অ্যান্টিটেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামান, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে) মুনিবুর রহমান, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র।

পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি কাজী জিয়া উদ্দিন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত ডিআইজি গোলাম রউফ খান, ডিএমপির অতিরিক্ত কমিশনার (চলতি দায়িত্বে) মো. আসাদুজ্জামান, ডিএমপির যুগ্ম কমিশনার মাহবুব আলম, র‍্যাবের পরিচালক শেখ মোহাম্মদ রেজাউল হায়দার, ডিএমপির যুগ্ম কমিশনার বেগম শামীমা বেগম, অ্যান্টিটেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি বেগম সালমা বেগম, ডিএমপির যুগ্ম কমিশনার মিরাজ উদ্দিন আহম্মেদ, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ কে এম এহসান উল্লাহ, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শাহ মিজান শাফিউর রহমানও পদোন্নতি পেয়েছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT