ঢাকা (রাত ১০:৪০) সোমবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

সৌদির সাথে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে আজ উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার বিকেল ০৪:৫৬, ২ মে, ২০২২

সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে উদযাপন হচ্ছে ঈদ। লক্ষ্মীপুরের ১১টি গ্রামে এক হাজারের বেশি মুসল্লি ঈদুল ফিতর পালন করছেন।

এসব গ্রামের মানুষ নিজ নিজ ঈদ গাঁ মাঠে ঈদের নামাজ আদায় করেন। দিনাজপুর সদরসহ কয়েকটি জায়গায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন অনুসারীরা।

সকাল ৮টায় জেলা শহরের বাসুনিয়া পট্টিতে ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেছেন প্রায় তিনশ পরিবার। এতে ইমামতি করেন মাওলানা মোকলেছুর রহমান।

সাতক্ষীরা সদর উপজেলার বাউকোলা পূর্বপাড়া মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল আটটায়। ঈদের জামাতে পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নেন।

দীর্ঘদিন ধরে সৌদি আরবের সাথে মিল রেখে ঝিনাইদহ, পটুয়াখালী, নারায়ণগঞ্জ, শেরপুরের কয়েকটি জায়গায় ঈদুল ফিতরের নামাজ আদায় করে আসছেন মুসল্লিরা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT