ঢাকা (সকাল ৮:১০) বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

বঙ্গবীর জেনারেল ওসমানী গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন তারেক আজিজ

শফিউল আলম  শফিউল আলম  Clock বৃহস্পতিবার রাত ০১:২৯, ২৪ মার্চ, ২০২২

”স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমাদের প্রাপ্তি ও প্রত্যাশা” শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননায় ভূষিত হলেন সাংবাদিক তারেক আজিজ।

২৩ মার্চ ঢাকায় জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এর প্রধান কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে “স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমাদের প্রাপ্তি ও প্রত্যাশা” শীর্ষক এক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস ৷

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এর পক্ষ হতে সাংবাদিকতায় বিশেষ কৃতিত্বের জন্য সাংবাদিক তারেক আজিজকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা বিচারপতি এম ফারুক, চেয়ারম্যান শ্রম আপিল ট্রাইব্যাুনাল এর হাত থেকে সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন তিনি ৷

উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী ৷ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ড.ফজলুল হক সচিব (অবঃ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

উক্ত সম্মাননা অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন, সাংবাদিক মুহাম্মদ আতা উল্লাহ খান৷




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT