ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলায় জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock বৃহস্পতিবার রাত ১০:১৫, ২৭ জানুয়ারী, ২০২২

ভোলার দৌলতখানে জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল খালেক(৬৫) নামে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চরশুভী মাদ্রাসা সংলগ্ন মুনাফ পাটোয়ারি বাড়িতে এ হতাকান্ডের ঘটনা ঘটে।

নিহত সেনাসদস্য আব্দুল খালেক ওই এলাকার মৃত মুনাফ পাটোয়ারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আব্দুল খালেকের পরিবারের ও একই বাড়ির মোফাজ্জল গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে কয়েক মাস আগে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনাও ঘটে।

নিহত সেনা সদস্যের পরিবার সূত্রে জানা যায়, কয়েক দিন আগে বাড়িতে আসেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য আব্দুল খালেক। বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে ঢাকা যাওয়ার উদ্দেশে রওয়ানা দেন। দৌলতখান পৌর শহরের দক্ষিণ মাতায় এসে পৌঁছালে পথরোধ করে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোফাজ্জল ও তার লোকজন খালেকের ওপর হামলা করে।

হামলায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। পরে তার অবস্থা খারাপ হলে বাড়ি থেকে দৌলতখান হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতখান থানার ওসি বজলার রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সেনাসদস্যর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT