ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

উলিপুরে বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock বুধবার সন্ধ্যা ০৭:৪১, ১ সেপ্টেম্বর, ২০২১

কুড়িগ্রামের উলিপুরে সংক্ষিপ্ত আকারে অনাড়ম্বর ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (০১ সেপ্টেম্বর) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,র‍্যালি,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞা, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল,সহ-সভাপতি আব্দুর রশিদ সরকার,যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু,স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুম বিল্লাহ,পৌর মহিলা দলের সভাপতি তাহমিনা বেগম রুবি,হাতিয়া ইউনিয়নের বিএনপি সভাপতি ফারুক আহমেদ বাতেন প্রমূখ।

আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT