ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কালকিনিতে এক রাজমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মীর এম ইমরান,মাদারীপুর মীর এম ইমরান,মাদারীপুর Clock বুধবার বিকেল ০৪:২২, ২৫ আগস্ট, ২০২১

মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল গ্রাম থেকে আসাদুল রারির নামের এক রাজমিস্ত্রীর গাছের সাথে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ৯টার দিকে বাড়ীর পাশে একটি বাগান থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার শিকারমঙ্গল গ্রামের খবির রারীর ছেলে আসাদুল রারীকে (২২) বাড়ীর পাশে একটি বাগানে আমগাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা কালকিনি থানা পুলিশকে খরব দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। এসময় আসাদুলের হাত-পা দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ছিল।

পরিবার থেকে দাবী করেছে, পরিকল্পিতভাবে হত্যা করে গাছের সাথে মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। আসাদুল রারীর সাথে তার স্ত্রী শারমিন আক্তারের পারিবারিক ঝামেলা চলছিল। কয়েকদিন আগে আসাদুলের স্ত্রী তার বাপের বাড়ী চলে যায়। তার একটি ছয় মাস বয়সী ছেলে রয়েছে।

কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। পরিবার থেকে অভিযোগ দিলে মামলা নেয়া হবে। আপাতত অপমৃত্যু মামলা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT