ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

মায়ের পরকীয়ার বলি হলো ছেলে, বাবার বিষপানে আত্মহত্যার চেষ্টা

মীর এম ইমরান,মাদারীপুর মীর এম ইমরান,মাদারীপুর Clock সোমবার রাত ১১:৫৮, ২৬ এপ্রিল, ২০২১

মাদারীপুরের কালকিনিতে মায়ের পরকীয়ার জেরে ছেলেকে গলাকেটে হত্যা করেছে বাবা। পরে বিষ খেয়ে বাবার আত্মহত্যা চেষ্টা করে। আশঙ্কাজনক অবস্থায় অবস্থায় বাবাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে সদর হাসপাতালে। রোবরাব মধ্য রাতে কালকিনি উপজেলার গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্বজনরা জানায়, সম্প্রতি মাদারীপুরের কালকিনির গোপালপুরের তোফাজ্জেল হোসেনের স্ত্রী মিনারা একই এলাকার চা বিক্রেতা আব্দুর রশিদের সাথে পরকীয়ায় সম্পর্ক গড়ে তোলে। দেড় মাস আগে মিনারা,রশিদের সাথে চলে যায়। পরে তোফাজ্জেলের মনের ভেতর শুরু হয় মানসিক যন্ত্রনা। লোকলজ্জার ভয়ে ছেলে ও নিজেকে পথিবী থেকে সরিয়ে নেয়ার পরিকল্পনা করে। সেই অনুযায়ী রোববার রাত ১০টার দিকে তোফাজ্জেল ধারালো অস্ত্র দিয়ে ছেলে রনিকে গলাকেটে হত্যা করে। পরে সে বিষ পান করে।

এলাকাবাসী এ বিষয়ে টের পেয়ে পুলিশকে খবর দেয়। নিহত রনির মরদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদেন্তর জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। পাশাপাশি তোফাজ্জেলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে পুলিশ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT