ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুরে আগুনে পুড়ে ভিক্ষুকের মৃত্যু

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শুক্রবার রাত ০২:৪১, ৫ ফেব্রুয়ারী, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে (২ ফেব্রুয়ারী) মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় আগুনে পুড়ে রঙ্গির মা (৯০) নামের এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুখরিয়া গ্রামে।

জানা গেছে, উল্লেখিত গ্রামের মৃত কাদির খানের নিঃসন্তান স্ত্রী রঙ্গির মা একটি ঝুপড়ি ঘরে বসবাস করতো এবং ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভিক্ষাবৃত্তি করে তার আহার জুটতো। ঘটনার দিন ভিক্ষাবৃত্তি শেষে বাড়ি ফিরে কেরোসিনের কুপি বাতি জ্বালিয়ে তার আলোতে ভিক্ষার চাল পরিমাপ করছিলো। এ সময় কুপি বাতির আগুন প্রথমে মশারিতে লেগে পরে কাঁথা-বালিশে ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনার আগেই ভিক্ষুক রঙ্গির মা’র শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে পুড়ে যায়। এক্ষেত্রে রাত সাড়ে বারটায় তার মৃত্যু হয়।

পর দিন (৩ ফেব্রুয়ারী) বুধবার দুপুরে গ্রামবাসী রঙ্গির মা’র দাফন সম্পন্ন করে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT