ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ঘোড়াঘাটের ইউএনও এবং মুক্তিযোদ্ধার ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:৫৭, ১০ সেপ্টেম্বর, ২০২০

জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ এবং তার সন্তান ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মুক্তিযোদ্ধারা।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুর ১২ টায় শিবগঞ্জ ডাক বাংলোর সামনে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাউন্সিল।

এ সময় ঘণ্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার আবদুল মান্নান, উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার আবদুল হামিদ, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বজলার রশিদ সনু, মুক্তিযোদ্ধা সাংবাদিক তসলিম উদ্দীন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ অন্যরা।

বক্তারা বলেন, অবিলম্বে হামলার ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে। তবেই অন্য সন্ত্রাসীরা ভীত হবে, হবে কোনঠাসা।

মানববন্ধনে বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরা অংশ নেন।

 




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT