ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

স্বামীর দা’র কোপে স্ত্রী নিহত, ঘাতক স্বামী গ্রেফতার

সজাদুল ইসলাম, কুড়িগ্রাম সজাদুল ইসলাম, কুড়িগ্রাম Clock শনিবার রাত ০৮:৫৫, ২২ আগস্ট, ২০২০

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বামীর দায়ের কোপে  আনোয়ারা বেগম (৪০) নামে গৃহবধূ খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে, গত শুক্রবার (২১ আগস্ট) সাড়ে ১১ টায় উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী (ব্যাপারীটারী) গ্রামে। নিহত গৃহবধূ হলেন ওই গ্রামের নজির হোসেনের স্ত্রী এবং একই গ্রামের মৃত জহুর আলীর মেয়ে। ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতের খাবার শেষে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে এক পর্যয়ে দু’জনেই ঝগড়া বিবাদের জড়িয়ে পড়েন। এ সময় ক্ষিপ্ত হয়ে স্বামী নজির হোসেন দেশীয় অস্ত্র দা দিয়ে তার স্ত্রী আনোয়ারা বেগমের ঘাড়ে কোপ মারেন। এতে ঘটনাস্থলেই মারা যান আনোয়ারা বেগম। পরে গ্রামবাসী ও পরিবারের লোকজন ঘাতক নজির হোসেন আটক করে পুলিশে কাছে সোপর্দ করেন।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনার মূল অভিযুক্ত নজির হোসেনকে রাতেই  আটক করা হয়েছে। মরদেহ  উদ্ধার করে ময়ানাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।



শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT