ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্যার পানিতে ভেসে আসা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম Clock সোমবার রাত ০৯:৩৯, ১৩ জুলাই, ২০২০

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভারত থেকে বন্যার পানিতে দুধকুমর নদে ভেসে এসেছে অজ্ঞাত যুবকের লাশ। সোমবার (১৩ জুলাই)দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বড়মানী আদর্শ বাজার এলাকা থেকে তা উদ্ধার করেছে পুলিশ।

নাগেশ্বরী থানার এস.আই মাসুদ করিম জানান, ওই এলাকায় দুধকুমার নদের পাশ্ববর্তী একটি পুকুরে কাছে আটকে থাকা বানের পানিতে ভেসে আসা অজ্ঞাত যুবকের একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করি। লাল রঙ্গের গেঞ্জি ও জাঙ্গিয়া পরিহিত প্রায় ২৮-২৯ বছর বয়সী চেহারা উপজাতীয়দের মত । যা দেখে ধারনা করা হচ্ছে লাশটি ভারত থেকে বানের পানিতে দুধকুমারে ভেসে এসেছে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT