ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তি উদ্যোগে দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ১১:০০, ৭ জুলাই, ২০২০

রমেশ চন্দ্র সরকার, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:  রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পির নিজস্ব অর্থায়নে আজ মঙ্গলবার (৭ জুলাই ) বিকেল ৪ টায় উপজেলা পরিষদের সামনে জমে থাকা অসহায় ও দুস্থ  অর্ধ শতাধিক  পরিবারের মাঝে আকস্মিক নগদ অর্থ  বিতরণ করেন। করোনা ভাইরাসের মহামারী এবং আকষ্মিক বন‍্যার ফলে  স্থবির হয়ে পড়েছে উপজেলার বিভিন্ন  এলাকার মানুষ।  লোকজনের কাজ না থাকায় মানবেতর জীবন যাপন করছে । নগদ অর্থ পেয়ে অনেকেই চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাজারহাট  উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি বলেন, উপজেলা পরিষদ এবং আমার নিজ উদ্যোগে যতটুকু সম্ভব  চেষ্টা করছি  করোনা দুর্গত এবং অসহায় ও দরিদ্র মানুষের  পাশে দাঁড়াতে। উপজেলা পরিষদ এবং আমার পক্ষ হতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম সাবু মন্ডল, উপজেলা যুবলীগের আহবায়ক কুমোদ রঞ্জন সরকার, যুগ্ম আহ্বায়ক সামিউল ইসলাম প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT