ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কুড়িগ্রামে আড়াই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার রাত ০৮:২১, ১০ জুন, ২০২০

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:    কুড়িগ্রামের রাজিবপুর থানা পুলিশের অভিযানে গাঁজাসহ শফিকুল ইসলাম (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত আসামী শেরপুর জেলার সদর থানার বলাইচর গ্রামের ইমতেজ শেখ এর পুত্র।

বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলার স্লুইজগেট এলাকায় এএসআই আতাউর রহমানের নের্তৃত্বে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শফিকুল ইসলামকে আটক করতে সক্ষম হয় রাজিবপুর থানা পুলিশ। আটককৃত ব্যবসায়ীর নিকট থেকে আড়াই কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

জানা গেছে, গাঁজা সহ আসামী ইজিবাইক যোগে যাওয়ার সময় স্ললইজগেট এলাকায় তাকে তল্লাশি করে তার ব্যাগ থেকে আড়াই কেজি গাঁজা পাওয়া গেছে।শফিকুল দীর্ঘ দিন যাবত লোকচক্ষুর আড়ালে বিভিন্ন প্রকার ভারতীয় মদ, গাঁজা, হেরোইন ও ইয়াবা ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীকে আটক করা হয়েছে।

রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোর্শেদ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে ২০১৮/৩৬(১), স্মারণী-১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT