ঢাকা (সকাল ১০:৫০) রবিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

সাপাহারে আম পাড়ার শুভ উদ্বোধন, চলছে আম কেনাবেচা

নওগাঁ জেলা ২৬৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ১০:২২, ১ জুন, ২০২০

গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে চলতি বছরের আম পাড়ার শুভ উদ্বোধন করা হয়েছে এবং দেশের
বিভিন্ন জেলা থেকে আম ব্যাপারী (পাইকাররা) আড়তে এসে আম কিনতে শুরু করেছে।

সোমবার বেলা ১১ টায় উপজেলার ইসলামপুর মোড়ে এনামুল হকের আম বাগানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন গোপালভোগ আম পেড়ে আম পাড়ার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, উপজেলা কৃষি অফিসার মুজিবর রহমান, সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার আতাউর রহমান সেলিম সহ আম ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

এর আগে উপজেলা প্রশাসন চলতি মৌসুমের আম সংগ্রহের সময় নির্ধারণ করে দেন। তবে এবার করোনা মহামারি ও দেরিতে আম পরিপক্ব হওয়ায় নওগাঁ জোর বৃহৎ আমের বাজার লাগতে দেরি হয়েছে এখন প্রায় আড়ত খুলতে শুরু করেছে এবং আম ব্যাপারী (পাইকাররা) আসতে শুরু করেছে ও আমও কেনা বেঁচা চলছে। তবে অল্প কিছু দিনের মধ্যে ব্যাপক হারে আম কেনা বেঁচা শুরু হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT