ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

রাণীনগরে গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁ জেলা ২৭০৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার রাত ০৯:৩৭, ১ এপ্রিল, ২০২০

আবু ইউসুফ,নওগাঁ প্রতিনিধি:  নওগাঁর রাণীনগরে শেফালী নামক এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার সকালে উপজেলার দক্ষিণরাজাপুর গ্রামে মৃত-আব্দুস ছামাদের বাড়ি থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। গৃহবধূকে যৌতুকের কারণে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বলে মেয়ের পরিবারের দাবী।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে উপজেলার পারইল ইউনয়িনের বিশিয়াগ্রামের আকবর আলীর মেয়ে শেফালীর সঙ্গে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণরাজাপুর গ্রামের মৃত- আব্দুস ছামাদের ছেলে হাইজিতের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকসহ নানা কারণে শেফালীর উপর অত্যাচার করে আসছিলো স্বামী ও তার পরিবারের সদস্যরা। ইতিপূর্বে এই বিষয়ে মেয়ের পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করেছিলো। তাদের দাবী শেফালীকে হত্যা করে তার মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।
শেফালীর স্বামী হাইজিত জানান প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে ঘুমিয়ে পড়ি। বুধবার সকালে উঠে দেখি শেফালী বাড়ির পাশে টয়লেট সংলগ্ন একটি গাছে গলায় ফাঁস দিয়েছে। পরে আমি মৃতদেহ নিচে নামিয়ে রেখে পুলিশকে খবর দিই। কি কারণে শেফালী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তা আমার জানা নেই।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।ময়না তদন্ত প্রতিবেদন পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। এছাড়া নিহতের পক্ষ থেকে মামলা দায়ের করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।



শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT