ঢাকা (সকাল ১১:০২) বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

২০ মার্চ বন্ধ থাকবে হাইকোর্টের বিচার কাজ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার দুপুর ০৩:২৫, ২০ মার্চ, ২০২২

সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ রোববার(২০ মার্চ) হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচার কাজ বন্ধ থাকবে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদেশক্রমে শনিবার (১৯ মার্চ) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন সাবেক এই প্রধান বিচারপতি।

বজলুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ ২০ মার্চ রোববার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অবকাশকালীন বেঞ্চের বিচারিক কাজ বন্ধ থাকবে। বিচারপতি সাহাবুদ্দীন আহমদ বাংলাদেশের একজন প্রখ্যাত আইনবিদ ও ষষ্ঠ প্রধান বিচারপতি এবং দুবার দায়িত্বপালনকারী রাষ্ট্রপতি ছিলেন। তিনি প্রথমে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর থেকে ১৯৯১ সালের ৯ অক্টোবর পর্যন্ত অস্থায়ীভাবে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকাকালীন ১৯৯৬ সালের ২৩ জুলাই থেকে ২০০১ সালের ১৪ নভেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের প্রথম জানাজা শনিবার দুপুর ৪টায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নিজ গ্রাম পেমইতে অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এছাড়াও প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়।
সুপ্রিম কোর্টের পাশে জাতীয় ঈদগা ময়দানের পাশে রোববার (২০ মার্চ) বেলা ১০টায় দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাজধানীর বনানী কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT