ঢাকা (বিকাল ৩:৪৪) সোমবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

হজের খরচ বাড়লো

Kaaba in Mecca Saudi Arabia

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার দুপুর ০৩:২০, ১১ মে, ২০২২

এ বছরে সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। প্যাকেজ (১) এর আওতায় সরকারিভাবে হজ যাত্রার খরচ ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা এবং প্যাকেজ (২) এর আওতায় খরচ ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা।

বুধবার (১১ মে) ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এ কথা জানান।

ফরিদুল হক খান জানান, হজযাত্রীদের বিমান ভাড়া, সৌদি আরবের বাড়ি ভাড়া, সার্ভিস চার্জ, মুয়াল্লিম ফি, জমজমের পানি, খাবার খরচ এবং অন্যান্য ফি হিসাব করে ২০২২ সালের জন্য সরকারি ব্যবস্থাপনার জন্য ২টি প্যাকেজ এবং বেসরকারি ব্যবস্থাপনার এজেন্সিগুলোর জন্য একটি প্যাকেজের প্রস্তাব করা হয়েছে। প্যাকেজ (১) এর আওতায় হজযাত্রীরা মসজিদুল হারামের ১০০০ মিটার দূরত্বের মধ্যে থাকবেন। অন্যদিকে, প্যাকেজ (২) এর আওতায় দূরত্বটি হবে ১৫০০ মিটার।

এছাড়া, কোরবানি বাবদ হজযাত্রীদের প্যাকেজ মূল্যের অতিরিক্ত ৮১০ সৌদি রিয়াল বা ১৯ হাজার ৬৮৩ টাকা পরিশোধ করতে হবে বলেও জানান তিনি।

২০২০ সালের তুলনায় দুটি প্যাকেজের খরচই ১ লাখ ২ হাজার টাকার মতো বেড়েছে। যদিও সেবার প্যাকেজের সংখ্যা ছিল ৩টি। এ প্রসঙ্গে তিনি জানান, ২০২০ সালে সৌদি রিয়ালের বিনিময় হার ছিল ২৩ টাকা থাকলেও বর্তমানে তা ২৪ টাকা ৩০ পয়সা। এটিও প্যাকেজ মূল্য বাড়ার অন্যতম কারণ। সেই সঙ্গে সৌদি আরবে সব খাতের ওপর ১৫% ভ্যাট, সার্ভিস চার্জ, কর অন্তর্ভুক্ত করা হয়েছে। মোয়াচ্ছাছা এর খরচ দ্বিগুণ হয়েছে। বাড়ি ভাড়া বেড়েছে।

বেসরকারি হজ ব্যবস্থাপনার বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী জানান, বেসরকারি হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে এজেন্সির সঙ্গে হজযাত্রীর চুক্তি অনুযায়ী ২০২০ সালের নিবন্ধনের অর্থ সমন্বয় করে ২০২২ সালের প্যাকেজে ঘোষিত অবশিষ্ট অর্থ নিবন্ধনকারী সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে দ্রুততম সময়ের মধ্যে জমা দিতে হবে। হজযাত্রীর কাছ থেকে প্যাকেজে ঘোষিত অর্থ পাওয়ার পরেই সংশ্লিষ্ট এজেন্সি তার পিলগ্রিম আইডি দেবে। উল্লেখ্য, সংশ্লিষ্ট এজেন্সি বিমান ভাড়া বাবদ নেওয়া অর্থ সংশ্লিষ্ট এয়ারলাইন্স বরাবর টিকিটের জন্য পে-অর্ডারের মাধ্যমে পাঠাবে।

তিনি আরও জানান, প্রতিটি হজ এজেন্সি কমপক্ষে ১০০ জন এবং সর্বোচ্চ ৩০০ জন হজযাত্রী পাঠাতে পারবে। হজ এজেন্সি ছাড়া অন্য কোনো এজেন্সির কাছে হজযাত্রীর বিমান টিকিট বিক্রির জন্য অনুমতি দেওয়া যাবে না। কোনো হজ এজেন্সিকে কোনো অবস্থাতেই ৩০০টির বেশি টিকিট দেওয়া যাবে না।

আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। দ্বি-পাক্ষিক হজচুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জনসহ সর্বমোট ৫৭ হাজার ৫৮৫ জন হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাওয়ার সুযোগ পাবেন। প্রতি ৪৪ জন হজযাত্রীর জন্য একজন করে গাইড নিয়োগ করা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT