ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সৌদি আরবে সম্মাননা পাচ্ছেন শাহরুখ খান

বিনোদন Source তথ্যসূত্রঃ https://www.jugantor.com/international/619544/%E0%A6%B8%E0%A7%8C%E0%A6%A6%E0%A6%BF-%E0%A6%86%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%B0%E0%A7%81%E0%A6%96-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8 ২৩৭২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার রাত ০৮:৪৫, ২৭ নভেম্বর, ২০২২

আগামী ১ থেকে ১০ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হত যাচ্ছে ১০ দিনব্যাপী রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল।

এই আয়োজনেই বলিউড সুপারস্টার শাহরুখ খানকে বিশেষ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের কর্ণধার মুহম্মদ আলতুরকি। খবর ট্রিবিউন ইন্ডিয়ার।

বলিউড কিং রোমান্টিক হিরো শাহরুখ খান তার ৩০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে দর্শকদের মনোরঞ্জন করা থেকে শুরু করে ছবি প্রযোজনার কাজেও দেখিয়েছেন মুন্সিয়ানা।

জেদ্দায় রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের এই আয়োজনে ৬১টি দেশের ৪১টি ভাষার ১৩১টি সিনেমা প্রদর্শন করা হবে।

রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের কর্ণধার মুহম্মদ আলতুরকি বলেছেন, শাহরুখ খান শুধু বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিরই নয়, বিশ্ব সিনেমায় তার অবদান অনস্বীকার্য।

তিন দশকের ফিল্মি ক্যারিয়ারে ১০০টির ও বেশি সিনেমা উপহার দিয়েছন তিনি। এই সময়ে যারা সিনেমায় থিতু হতে চান তাদের অনুপ্রেরণা হলেন শাহরুখ খান।

আগামী বছর মুক্তির অপেক্ষায় আছে শাহরুখের ‘পাঠান’, ‘জাওয়ান’ ও ‘ডানকি’ সিনেমা




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT