ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাপাহারে সড়ক দূর্ঘটনায় এক জনের মৃত্যু

গোলাপ খন্দকার,সাপাহার,নওগাঁ গোলাপ খন্দকার,সাপাহার,নওগাঁ Clock শনিবার দুপুর ০২:৪৪, ১০ জুলাই, ২০২১

নওগাঁর সাপাহারে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে বিকর্ণ (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সাপাহার উপজেলার দিঘীরহাট মাসনাতলা ব্রিজ এলাকায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বেলা সাড়ে দশটার দিকে বিকের্ণর মোটরসাইকেলের সমস্যা হলে সে মেকারের কাছে গাড়ির কাজ সারিয়ে নিযে তার গন্তব্যস্থলে যাবার পথে তার গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাপাহার সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত বিকর্ণ ধামইরহাট উপজেলার আমাইড় গ্রামের মৃত বিরেনের ছেলে ও সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর পালপড়া গ্রামের ব্রজেনের জামাই বলে জানা গেছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT