ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাপাহারে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালকের মৃত্যু

গোলাপ খন্দকার,সাপাহার,নওগাঁ গোলাপ খন্দকার,সাপাহার,নওগাঁ Clock শুক্রবার রাত ১১:১৫, ৭ জানুয়ারী, ২০২২

নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় দোলোয়ার হোসেন (৩৫) নামের এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। মৃত দেলোয়ার সাপাহার উপজেলার আলাদীপুর গ্রামের আব্দুর রশিদ এর ছেলে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দিঘীর হাট-নিতপুর সড়কের মিরাপাড়া গ্রামের অদুরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে।

জানা গেছে ওই দিন সকালে উক্ত স্থানে একটি মোটর সাইকেল ও ভ্যানের সাথে সংঘর্ষ বাধলে মোটর সাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে মোটর সাইকেল চালক দেলোয়ার এবং এবং দুলাল (৩০)নামের ভ্যানের এক যাত্রী গুরত্বর আহত হয়।

স্থানীয় লোকজন বেলা সাড়ে ১১টার দিকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের নিয়ে এলে মোটর সাইকেল চালক দেলোয়ারের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাস্তায় যাবার পথে বেলা ১টার দিকে আহত দেলোয়ারের মৃত্যু হয়। আহত ভ্যান যাত্রী দুলাল কলমুডাঙ্গা গ্রামের হকবুল এর ছেলে বলে জানা গেছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT