ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাপাহারে কবুতর খামারীর ১৫ লক্ষ টাকার কবুতর আগুনে ভষ্মিভুত

গোলাপ খন্দকার,সাপাহার (নওগাঁ) গোলাপ খন্দকার,সাপাহার (নওগাঁ) Clock বৃহস্পতিবার রাত ০১:২৯, ১৭ মার্চ, ২০২২

সাপাহারে রাতের অন্ধকারে আগুন দিয়ে এক কবুতর খামারীর প্রায় ১৫ লক্ষাধিক টাকার বিদেশী কবুতর পুড়িয়ে মেরে ফেলেছে দুর্বৃত্তকারীরা।

গত মঙ্গলবার দিবাগত রাত্রি ৩.৪৫ মিনিটের দিকে সাপাহার উপজেলার ছোট মামুরিয়া গ্রামের কবুতর খামারী হাফেজ মতিউর রহমানের কবুতরের খামারে ঘটনাটি ঘটেছে।

কবুতর খামারী মতিউর জানান, প্রতি দিনের ন্যায় সেদিনও সে সন্ধ্যায় কবুতরের খামারে কবুতরগুলিকে দেখে শুনে খাবার পানি দিয়ে বাসায় ঘুমিয়ে পড়ে। রাত্রী পৌনে চারটার দিকে কবুতরের খামারে হঠাৎ কে বা কাহারা দেয়া আগুনের সূত্রপাত দেখে চিৎকার করতে থাকে।

মতিউরের চিৎকারে বাড়ীর লোকজন সহ গ্রামবাসী এগিয়ে এলে ততক্ষনে আগুনের লেলিহান শিখা খামারের সবগুলি কবুতর, কবুতরের জন্য রাখা খাদ্যসামগ্রী ও খামারের সেলফে রাখা নগদ সাড়ে ৫২ হাজার টাকা পুড়ে ভষ্মিভুত হয়।

তিনি জানান, তার কবুতর খামারে জার্মানী পোটার, কিং কবুতর, আমেরিকান লক্ষা, কাশমেরী হুমার, অস্ট্রেলিয়া ঘুঘু, বিদেশী বাজরিকা পাখী সহ প্রায় ৩০ প্রজাতির ৬০০ পিচ কবুতর ও প্রায় ১০০ জোড়া ডিম ছিল। যার আনুমানিক মুল্য ১৫ লক্ষ টাকা।

সরেজমিনে ওই কবুতর খামারে গিয়ে খাচার মধ্যে পুড়ে ভষ্মিভুত হওয়া কবুতরগুলি দেখা যায়। এসময় খামারে থাকা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও এই আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে অনেকে জানান।

সাপাহার থানার ওসি তদন্ত আলমামুন এর সাথে কথা হলে তিনি জানান যে, এ বিষয়ে থানায় অভিযোগ এসেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT