ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাঘাটা উপজেলা স্কাউট্সের নির্বাহী কমিটি গঠনে ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশন

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock সোমবার রাত ১০:৫০, ১৪ ডিসেম্বর, ২০২০

“স্কাউটিং করবো, সুন্দর দেশ গড়বো”, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সাঘাটা উপজেলা স্কাউট্স এর আয়োজনে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ স্কাউট্স সাঘাটা উপজেলা স্কাউট্স এর নির্বাহী কমিটি গঠনে ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মনিরা খাতুন মনার সঞ্চালনায় উক্ত অধিবেশনে বক্তব্য রাখেন- সাঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব, উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, জেলা স্কাউট্স এর সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল হান্নান, প্রধান শিক্ষক নাছিমা ফেরদৌসী, সহকারী শিক্ষক শফিউর রহমান, আমিনুল ইসলাম প্রমুখ।

উক্ত অধিবেশনে ২৮ সদস্য বিশিষ্ট সাঘাটা উপজেলা স্কাউট্স এর নির্বাহী কমিটি গঠন করা হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT