ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

স্ত্রীর উপর অভিমান, গ্যাস ট্যাবলেট খেয়ে পল্লী চিকিৎসকের আত্মহত্যা

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock বৃহস্পতিবার রাত ০২:৫৬, ৩১ মার্চ, ২০২২

গাইবান্ধার সাঘাটায় স্ত্রীর উপর অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে আব্দুল খালেক উজ্জল মিয়া (৪২) নামের এক পল্লী চিকিৎসক আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। গত সোমবার গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

মৃত আব্দুল খালেক উজ্জল সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের গাছাবাড়ী গ্রামের আব্দুল মতিনের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো গত সোমবার আব্দুল খালেক উজ্জল স্থানীয় উপজেলার কচুয়া ইউনিয়নের গাছাবাড়ী গ্রামের সাঘাটা-মহিমাগঞ্জ সড়কের মানিকগঞ্জ বাজারে ঔষধের দোকানে এসে আব্দুল খালেক উজ্জল সবার অজান্তে নিজের দোকান থেকে অতিরিক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অচেতন হয়ে পড়েন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা সাঘাটা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

আব্দুল খালেক উজ্জল মিয়ার পিতা আব্দুল মতিন জানান, তার ছেলে উজ্জল মিয়ার স্ত্রী ববিতা বেগম সাঘাটা উপজেলার গাছাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। পরিবারিকভাবে দীর্ঘদিন থেকে স্বামী-স্ত্রীর মাঝে দ্বন্ধ-কলোহ চলছিল। কয়েক দিন থেকে উজ্জল মিয়ার স্ত্রী তার বাবা কচুযা ইউনিয়নের সাবেক মেম্বার বাবু মিয়ার বাড়ীতে থাকেন। স্ত্রীকে ফেরানোর জন্য উজ্জল পারিবারিক ভাবে চেষ্টা করে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছেন।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধার সাঘাটা থানার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: রাকিব হাসান বলেন, লাশটি ময়না তদন্তের জন্য রাতেই উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এই আত্মহত্যার কারণ ময়না তদন্ত শেষে জানা যাবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT