ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাঘাটায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock রবিবার ১২:০০, ২৭ মার্চ, ২০২২

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে গতকাল শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বীর মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, সাঘাটা থানা অফিসার ইনচার্জ মতিউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আজাহার আলী, বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মন্ডল, বীরমুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, বীরমুক্তিযোদ্ধা মাহবুবর রহমান মোহাব্বত, বোনারপাড়া ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক নাছিরুল আলম স্বপন প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT