ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাঘাটায় পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২

আসাদ খন্দাকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দাকার,সাঘাটা,গাইবান্ধা Clock মঙ্গলবার সন্ধ্যা ০৬:২৬, ২৩ আগস্ট, ২০২২

গাইবান্ধার সাঘাটা উপজেলার পৃথক দুটি স্থানে সড়ক দূর্ঘটনায়; অবঃ পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ও বিকালে এ দুটি পৃথক ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সাঘাটা উপজেলার তেলিয়ান সাহারভিটা গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে অবঃ পুলিশ সদস্য আব্দুল জলিল (৬০); দুপুরে বাড়ি থেকে বের হয়ে হেলেঞ্চা নামক স্থানে পৌছালে; রাস্তা পার হবার সময় একটি মটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে; চিকিৎসার জন্য বগুড়া জিয়া মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অপরদিকে উপজেলার কচুয়া ইউনিয়নের কচুয়া নামক স্থানে; ভটভটি উল্টে সবুজ (২২) নামে একজন ঘটনাস্থলেই মারা যায়। নিহত সবুজ কচুয়া গ্রামের সূর্যের পুত্র। স্থানীয়রা জানান, বাশঁ বোঝাই একটি ভটভটি কচুয়া থেকে পশ্চিমে গুজা নামক রাস্তার পাশে নিয়ন্ত্রন হারিয়ে ভটভটিটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে সবুজ মারা যায় ও আহত জাহিদুল (৩২) এবং ভটভটি চালককে উদ্ধার করে; চিকিৎসার জন্য সবুজ বাংলা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র ইনর্চাজ রাকিব হাসান; দুটি পৃথক সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT