ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাঘাটায় পানিতে ডুবে শিশুর মৃত্যুতে চেক প্রদান

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock রবিবার সন্ধ্যা ০৬:০৪, ৯ মে, ২০২১

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের রাঘবপুর গ্রামের আরাফাত (৫) নামের এক শিশু পানিতে ডুবে মৃত্যু হওয়ায় দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে শিশুর পিতা আনিছুর রহমানকে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

উক্ত চেক বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির ও উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর।

এ সময় আরো ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার দে, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT