ঢাকা (ভোর ৫:১৩) বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

শিবচরে স্বামী ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

মীর ইমরান,মাদারীপুর মীর ইমরান,মাদারীপুর Clock মঙ্গলবার সন্ধ্যা ০৭:১৩, ৫ এপ্রিল, ২০২২

মাদারীপুরের শিবচরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী আয়েশা (৩০) নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা শিবচর উপজেলার শিবচর ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের অটো চালক রাজ্জাক তালুকদারের স্ত্রী। আয়েশা বেগম দুই সন্তানের জননী।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের দুজনের মধ্য কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী রাজ্জাক তালুকদার রাগান্বিত হয়ে ঘরে থাকা ছুরি দিয়ে তার পেটে ও নাকের আঘাত করলে সে ঘটনাস্থলে লুটে পড়ে।

এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

এ বিষয়ে শিবচর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আয়েশা বেগমের পরিবার।

তবে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মুমূর্ষ অবস্থায় স্ত্রীকে রেখে পালিয়ে যায় স্বামী রেজ্জাক তালুকদার।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT