ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

শিবচরে পাট ক্ষেতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক

মীর এম ইমরান,মাদারীপুর মীর এম ইমরান,মাদারীপুর Clock মঙ্গলবার সন্ধ্যা ০৬:২২, ১৩ জুলাই, ২০২১

মাদারীপুরের শিবচরে দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা গ্রামে পাট ক্ষেতের ভিতরে নিয়ে ১৪ বছরের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগে সোমবার সকালে উপজেলার দত্তপাড়া থেকে শাহজালাল মাল(৩৫)কে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার চরবাচামারা গ্রামের ১৪ বছরের ওই কিশোরী গত ৬জুন বিকেলে তার প্রেমিকের সাথে ঘুরতে যায়।এ সময় পথরোধ করে শাহজালাল মাল ঐ কিশোরীর প্রেমিককে শারিরীক নির্যাতন করে তাড়িয়ে দেয়।

পরে কিশোরীকে মুখ চেপে ধরে পাশের পাট ক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে বিষয়টি কাউকে বললে হাত-পা কেটে নদীতে ফেলে দেওয়ার হুমকি দেয় শাহজালাল। কিশোরী শাহজালালের ভয়ে কাউকে কিছু না বলে বাড়িতে চলে যায়।

পরবর্তীতে দু’তিন দিন পর মেয়েটির ভাবি বিষয়টি টের পেয়ে ওই কিশোরীর মুখ থেকে বিস্তারিত শুনতে পায়। ধর্ষিতা ও তার বাবা গতকাল ১২ জুলাই রাতে শিবচর থানায় হাজির হয়ে মামলা দায়ের করলে মামলার তদন্ত কর্মকর্তা মো: রশিদ মিয়া আসামী শাহজালালকে গ্রেফতার করে। পরবর্তীতে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়।

শিবচর থানা অফিসার ইনচার্জ মো: মিরাজ হোসেন জানান, ভিকটিমের পিতা থানায় এসে ধর্ষণ মামলা দায়ের করার পর আসামী শাহজালালকে গ্রেফতার করা হয়েছে। আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT