ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলল ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock বুধবার দুপুর ০১:৫৮, ৮ এপ্রিল, ২০২৬

ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর পরিস্থিতিতে নতুন মোড় এনে নিজেদের প্রতিরোধমূলক সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে এ তথ্য জানান।

 

তিনি বলেন, ‘যদি ইরানের বিরুদ্ধে আক্রমণ বন্ধ করা হয়, তবে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীও তাদের প্রতিরোধমূলক অভিযান বন্ধ করবে।’

 

একইসঙ্গে বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে তেহরান। পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী দুই সপ্তাহের জন্য এই প্রণালিতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হবে। তবে এর জন্য ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে যথাযথ সমন্বয় এবং কারিগরি সীমাবদ্ধতাগুলো বিবেচনায় রাখতে হবে।

 

উল্লেখ্য, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্ভাব্য দুই সপ্তাহের যুদ্ধবিরতির প্রক্রিয়া চলমান রয়েছে। এর মধ্যেই ইরানের পক্ষ থেকে এই ঘোষণাকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT