ঢাকা (বিকাল ৩:০৫) বুধবার, ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

যুদ্ধবিরতি নিয়ে তীব্র বিতর্ক: নিজ দেশেই চাপে নেতানিয়াহু

বেনিয়ামিন নেতানিয়াহু। সংগৃহীত ছবি

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock বুধবার দুপুর ০১:৫৬, ৮ এপ্রিল, ২০২৬

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিকে ঘিরে নিজ দেশেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ইরানের দেওয়া ১০ দফা দাবির প্রায় সবগুলো মেনে নেওয়ার পর ইসরাইলও একটি ছাড়া বাকি দাবিগুলোতে সম্মতি দেয়—যা দেশটির স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন অনেকেই।

 

এই চুক্তিকে ঘিরে ইসরাইলজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। বিশেষ করে যুদ্ধবিরতির বিষয়ে নেতানিয়াহুর নীরবতা জনগণের মধ্যে ক্ষোভ আরও বাড়িয়ে তুলেছে। সমালোচকদের মতে, ইরানের সঙ্গে এই সমঝোতা একপ্রকার পরাজয়েরই ইঙ্গিত দেয়।

 

ইসরাইলের বিরোধী দলের নেতা ইয়ার ল্যাপিড চুক্তিটিকে ‘রাজনৈতিক বিপর্যয়’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘জাতীয় নিরাপত্তার মূল বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় ইসরাইলকে আলোচনাতেই রাখা হয়নি।’

 

তিনি আরও দাবি করেন, সামরিক বাহিনী তাদের লক্ষ্য পূরণ করলেও রাজনৈতিক ও কৌশলগত দিক থেকে ব্যর্থ হয়েছেন নেতানিয়াহু। এই ব্যর্থতার প্রভাব কাটিয়ে উঠতে দীর্ঘ সময় লাগবে বলেও মন্তব্য করেন তিনি।

 

এদিকে দেশটির জ্যেষ্ঠ সাংবাদিক নিৎজান শাপিরাও সরকারের নীরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘আজ রাতে কি কোনো ইসরাইলি কর্মকর্তা বা সূত্র জনগণের সঙ্গে কথা বলবে? তারা কি কিছু লিখবে? কোনো আপডেট দেবে? নাকি আমরা এখনো ইরানের সংবাদ সংস্থা ‘তাসনিম’ এবং পাকিস্তান সরকারের মুখপাত্রের বক্তব্য থেকেই পরিস্থিতি জানতে থাকব?’

 

সাধারণ জনগণের মধ্যেও এই যুদ্ধবিরতি নিয়ে অসন্তোষ দেখা গেছে। তাদের মতে, ইরান তার সামরিক সক্ষমতা অক্ষুণ্ণ রেখেছে এবং এই চুক্তির মাধ্যমে ইসরাইল বা যুক্তরাষ্ট্র কোনো দৃশ্যমান সাফল্য অর্জন করতে পারেনি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT