ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দাসের বাজারে গাঁজাসহ আটক ১

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শনিবার ১২:২৫, ১৫ ফেব্রুয়ারী, ২০২০

 মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দাসের বাজার থেকে শুক্রবার সকাল ১১.২০ ঘটিকায় ৫০ গ্রাম গাঁজাসহ শিতুল দাস (২৫) নামক এক গাঁজা ব্যবসায়ীকে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করেছে স্থানীয় এলাকাবাসী শিতুল দাস ২নং দাসের বাজার ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত মনোরঞ্জন দাসের ছেলে। থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১.২০ ঘটিকার দিকে গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় গাঁজা বিক্রয়ের পুটলাসহ শিতুল দাসকে আটক করে স্থানীয় এলাকাবাসী ইউপি চেয়ারম্যানের হাতে হস্তান্তর করেন।পরে ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন বড়লেখা থানা পুলিশকে খবর দিলে ইউপি সদস্য মনির উদ্দিনের মাধ্যমে থানার এস. আই কৃষ্ণন মোহন নাথ সঙ্গীয় ফোর্স নিয়ে ৫০ গ্রাম গাঁজা সহ তাকে আটক করে থানায় নিয়ে য়ান। বড়লেখা থানায় এস আই কৃষ্ণন মোহন নাথ শুক্রবার গাঁজাসহ এক জনের গ্রেফতারে সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT