ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

মৌলভীবাজারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯ তম মৃত্যু বার্ষীকি পালিত

দোয়ার একাংশ। ছবিঃ মোঃ জাকির হোসেন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি।
দোয়ার একাংশ। ছবিঃ মোঃ জাকির হোসেন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি।

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার রাত ০৯:৪২, ৩০ মে, ২০২০

মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি মৌলভীবাজারঃ মৌলভীবাজারে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (৩০ মে) যোহরের নামাজ শেষে দুসাই মসজিদে এ মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাছের রহমান, বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক মেয়র ফয়জুল করিম ময়ুন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ সভাপতি আব্দুল মুকিত, বদরুল আলম, সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাহ উর রহমান, মতিন বক্স, মুজিবুর রহমান মজনু, দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক মো. ইদ্রিস আলী, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানসহ প্রমুখ।
এসময় বর্তমান করোনাভাইরাস থেকে মুক্তি পেতে দেশ বাসি সহ সবার জন্য  দোয়া কামনা করা হয়,  মরহুম জিয়াউর রহমান ও সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
পাশাপাশি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।



শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT